সাহিত্য · সংগীত · চিন্তা · উত্তরাধিকারনজরুল গবেষণা পত্রিকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতীকনজরুল গবেষণা কেন্দ্রঢাকা বিশ্ববিদ্যালয়
কেন্দ্র সম্পর্কেঅ্যাডমিন প্রবেশ
গবেষণাপত্রসাহিত্য পত্রিকা১৯৯৩

যুদ্ধ-ফেরৎ নজরুল ও তাঁর প্রথম কলকাতাবাস

এস. এম. লুৎফর রহমান

সারসংক্ষেপ

বর্তমান নিবন্ধে নজরুল ইসলাম করাচী থেকে কোলকাতায় ফিরে এসে, কার মেসে, কার বাসায় কোথায় কিভাবে এসে ওঠেন— সে-সম্পর্কে প্রাপ্ত তথ্যাদির আলোচনা করা মুখ্য উদ্দেশ্য বিধায়, কবির সামরিক জীবন সম্পর্কে আলোচনা করা হবে না। বক্ষ্যমাণ রচনায় তাই শুধু অনুসন্ধান করা হবে— যুদ্ধ শেষে বাঙালী রেজিমেন্ট ভেঙে দেয়ার পর কবি কখন, কোথা থেকে, কি ভাবে কোলকাতায় (বর্তমান ভারত) এসে কার আশ্রয় লাভ করেন। কারণ এ সম্পর্কে পরস্পর-বিরোধী মত প্রচলিত র’য়েছে। নজরুল-বন্ধু বিখ্যাত ঔপন্যাসিক শৈলজানন্দ মুখোপাধ্যায় লিখেছেন যে, নজরুল ইসলাম যুদ্ধে যাবার পর একবার ছুটিতে আসেন এবং এক সপ্তাহ দেশে কাটিয়ে আবার ফিরে যান করাচী। তিনি সে-সময় হাওড়া স্টেশনে গিয়ে তাকে তুলে দিয়ে আসেন গাড়ীতে। এর এক মাস পর নাকি ‘বাঙালী রেজিমেন্ট’ ভেঙে দেয়া হয়। সে-সময় কবি-বন্ধুর নিকট “বেগুনী রঙের কালিতে লেখা উদ্বিগ্নতায় ভরা একখানি চিঠি” এল। তাতে নজরুল লিখেছেন— তাঁদের পল্টন ভেঙে দেয়ার কথা। পল্টন ভেঙে দিলে তিনি শৈলজানন্দের আস্তানায় এসে উঠবেন ব'লেও নাকি জানান। এতে নাকি শৈলজানন্দ খুব খুশি হন। পত্রে তিনি নজরুল ইসলামকে নতুন ঠিকানা ‘রামকান্ত বোস স্ট্রীট’-এর কথা লিখে…

[সারসংক্ষেপের সংক্ষিপ্ত অংশ। সম্পূর্ণ সারসংক্ষেপ মূল উৎসে পড়ুন।]

গ্রন্থপঞ্জি ও উৎসের তথ্য

এই নথির পরিচয় সংরক্ষিত আছে। পূর্ণপাঠ বা ফাইল এখনও যুক্ত হয়নি।