সাহিত্য · সংগীত · চিন্তা · উত্তরাধিকারনজরুল গবেষণা পত্রিকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতীকনজরুল গবেষণা কেন্দ্রঢাকা বিশ্ববিদ্যালয়
কেন্দ্র সম্পর্কেঅ্যাডমিন প্রবেশ
গবেষণাপত্রসাহিত্যিকী১৯৯৭

নজরুলের চিঠিপত্র

শহীদ ইকবাল

সারসংক্ষেপ

কবি আবদুল কাদির সম্পাদিত 'নজরুল রচনাবলী'র১ পঞ্চম খণ্ডের (second half) নজরুলের চৌষট্টিটি চিঠি সংকলিত হয়েছে। নজরুল (১৮৯৯-১৯৭৬) এর অপ্রকাশিত অনেক চিঠিও রয়েছে, অনেকগুলো এখনো খুঁজে পাওয়া যায়নি। নজরুল ইনস্টিটিউট থেকে শাহাবুদ্দীন আহমদের সম্পাদনায় 'নজরুলের পত্রাবলী'২ বের হয়েছে। সাতাত্তরটি চিঠির সংকলন এতে রয়েছে। সম্পাদক গ্রন্থটির ভূমিকায় হারিয়ে যাওয়া পত্রাবলীর প্রতি খেদোক্তি করেছেন এবং এও বলেছেন এগুলো না পেলে নজরুল জীবনী রচনা অসম্পূর্ণ থেকে যাবে। ইতিমধ্যে নানা প্রত্রপত্রিকায় নজরুলের অনেক অজ্ঞাত রচনার সাক্ষাৎ মিলেছে। ছিটফেোঁটা হলেও সেগুলো থেকে নজরুল গবেষণার নতুন নতুন ক্ষেত্র চিহ্নিত হবে। নজরুল সম্পর্কে অনেক অজ্ঞাত তথ্য বেরিয়ে আসবে, সন্দেহ নেই। নজরুল এবং তাঁর চিঠিপত্র বিষয়ক আলোচনার এ ক্ষেত্রে আমরা উল্লিখিত আবদুল কাদিরের গ্রন্থটির শরণাপন্ন হব। এখানে গ্রথিত চিঠিপত্রগুলো, একজন নজরুলের লেখক 'হয়ে ওঠা'র ব্যাপারটা তাঁর ব্যক্তিগত জীবন কতটুকু এবং কিভাবে জড়িত তার একটা প্রত্যক্ষ ইঙ্গিত পাওয়া যাবে। বাউণ্ডেলে নজরুল ব্যক্তিজীবনে কোনো ডায়েরী লেখেননি আত্মজীবনীমূলক কোনো রচনার প্রতিও দৃষ্টি দেননি। তাঁর স্বল্পায়ু সাহিত্যে জীবনে নিজস্ব পরিমণ্ডলের কিছু মানুষের সাথে যোগসূত্রের তাগিদে চিঠিপত্রে মতবিনিময় করেছেন। কখনো দুঃসহতায় অব্যক্ত মনের কথন চিঠিতে ব্যক্ত করে ভারমুক্ত হয়েছেন। নানাপর্যায়ের এসব লেখনীর মধ্যে কবি নজরুল, দুঃখ দারিদ্র্যক্লিষ্ট নজরুল, প্রেমিক ও মানবতাবাদী নজরুল সুস্পষ্টভাবে বেরিয়ে এসেছে। চিঠিপত্রে তাঁর কল্পনাশক্তিতে সাহিত্যে রূপায়িত হয়েছে, কবির দায়বোধে তিনি হয়েছেন সমাজের অঙ্গীকারে ঋদ্ধ-শৃঙ্খলভাঙার প্রতীক। প্রত্যেকটি পত্রে তাঁর অন্তর্নিহিত তেজ উত্তাপ ছড়িয়েছে। এক্ষেত্রে কবির পূর্ণাঙ্গ সাহিত্যজীবনের নানা পর্বের উত্থান-পতন চিঠিপত্রগুলোর আধারে মূল্যায়নের প্রয়াস পাওয়া যাবে।
নজরুল প্রতিভার অসামান্য স্ফুরণ তাঁর চিঠিপত্রগুলো। 'বাঁধন-হারা' পত্রোপন্যাস এক্ষেত্রে একটি উল্লেখযোগ্য নিদর্শন। নজরুলের সংকলিত চিঠিপত্রগুলোর সময়কাল ১৯১৯ থেকে ১৯৪২ অবধি। মূলত এ সময়টাই তাঁর সাহিত্যচর্চার কাল।

নথি পড়ুন

আলাদা পৃষ্ঠায় ফাইল খুলুন