'ধূমকেতু'র একটি কবিতা ও অন্যান্য
লায়লা জামানসারসংক্ষেপ
অর্ধসাপ্তাহিক 'ধূমকেতু' (প্রথম প্রকাশ১১ ১১ আগস্ট ১৯২২) পত্রিকার ২১ নভেম্বর ১৯২২ সংখ্যাটি দুষ্প্রাপ্য। আমরা পশ্চিম বঙ্গের মুর্শিদাবাদ জেলার গোকর্ণ গ্রামের গবেষক-সংগ্রাহক শ্রদ্ধেয় জনাব আবদুর রহমান ফেরদৌসীর সৌজন্যে তাঁর বোস বাসপুর 'ফেরদৌসীয়া লাইব্রেরী' থেকে এই সংখ্যা (বর্ষ ১ সংখ্যা ২৩) 'ধূমকেতু'র প্রতিলিপি সংগ্রহ করেছি।
'ধূমকেতু'র ১ ম বর্ষের ২৩ তম সংখ্যায় “ওয়াহ গুরুজীকা ফতে” (পৃ ৬) শীর্ষক একটি স্বাক্ষরহীন কবিতা, 'দ্বৈপায়নের পত্রের জবাব' (ধারাবাহিক প্রকাশিত প্রথমাংশ) এবং 'মুসলিম জাহান' ও 'দেশের খবর' বিভাগে মন্তব্য সমেত যে ক্ষুদ্র সংবাদ- কণিকাসমূহ প্রকাশ পায়, আমাদের অনুমান, এগুলি নজরুলের রচনা।
সংবাদগুচ্ছের সঙ্গে গদ্যে-পদ্যে যে সব টিপ্পনী সংযুক্ত হতো, তার সরসতা, স্নিগ্ধ (কখনো কখনো তীব্র) কৌতুক- পরিহাসের ধরন নজরুলের বলেই মনে হয়। রচনা শৈলী, শব্দ ব্যবহার, আবেগ মিশ্র রসাত্মক ও দুঃসাহসী ব্যঙ্গ প্রবণতা, যমক ও অনুপ্রাসের প্রয়োগ দেখে সংকলিত রচনাসমূহ নজরুলের বলেই আমাদের মনে হয়েছে।
১৯২২ সালে মুদ্রিত এসব রচনা নজরুলের কোনো বই কিংবা 'নজরুল রচনাবলী'তে এখন পর্যন্ত সংকলিত হয়নি। তার কারণ হতে পারে 'ধূমকেতু'র এই সংখ্যার দুষ্প্রাপ্যতা।
আজহার উদ্দিন খান২, রফিকুল ইসলাম,৩ আনিসুজ্জামান,৪ মুহাম্মদ জাহাঙ্গীর৫ প্রমুখ গবেষক ও এই সংখ্যার উল্লেখ করেন নি।
'ধূমকেতু'র ২১ নভেম্বর ১৯২২ সংখ্যায় শিবরাম চক্রবর্তীর কবিতা "মুখ খোলা" প্রকাশিত এবং রোকেয়ার প্রবন্ধ "স্ত্রী জাতির অবনতি" 'পরিচারিকা' পত্রিকা থেকে পুনঃ মুদ্রিত হয়েছিল।