নজরুল নবযুগ ও শেরে বাংলা
আবুল কাসেম ফজলুল হকসারসংক্ষেপ
একুশ বছরের ব্যবধানে নবযুগ পত্রিকা দুইবার প্রকাশিত হয়। দুইবারই এই পত্রিকার মালিক ছিলেন আবুল কাসেম ফজলুল হক এবং এর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন কবি কাজী নজরুল ইসলাম। প্রথমবার নবযুগ প্রকাশিত হয় সান্ধ্য দৈনিক হিসেবে ১৯২০ সালের ১২ই জুলাই। ফজলুল হক তখন কলকাতার খ্যাতিমান আইনজীবী। ওই সময়ে নজরুল, মুজফ্ফর আহমদের সঙ্গে, পত্রিকাটির যুগ্মসম্পাদক ছিলেন। দ্বিতীয়বার নবযুগ প্রকাশিত হয় ১৯৪১ সালের অক্টোবর মাসে। তখন ফজলুল হক বাংলার প্রধানমন্ত্রী এবং 'শেরে বাংলা' বলে জনগণের দ্বারা নন্দিত, তবে ক্ষমতার রাজনীতিতে তাঁর বিরুদ্ধ-পক্ষও প্রবল। নজরুল তখন সারা বাংলার সাধারণ মানুষের দ্বারা কবি হিসেবে নন্দিত ও বন্দিত। এবার নজরুলকে পত্রিকাটির সম্পাদক করা হয়। প্রথমবার যখন নবযুগ প্রকাশিত হয় তখন নজরুলের সাহিত্য-জীবনের শুরু। নজরুল তখন তাঁর যৌবনের সমস্ত শক্তি নিয়োজিত করেছিলেন নবযুগের লেখায়। নবযুগের মাধ্যমে নজরুল স্বদেশে নবযুগ আকাঙ্ক্ষা করেছিলেন। দ্বিতীয়বার যখন নবযুগ প্রকাশিত হয় তখন নজরুল ভগ্নস্বাস্থ্য, তাঁর শক্তি-সামর্থ্য প্রায় অবসিত এবং যেটুকু ছিল তাও ক্ষীয়মান। সর্বোপরি তখন তিনি পরিবার নিয়ে চরম আর্থিক অনটনে ও ঋণের দায়ে বিপর্যস্ত, এবং তাঁর স্ত্রী প্রায় তিন বছর ধরে পক্ষাঘাতে…
[সারসংক্ষেপের সংক্ষিপ্ত অংশ। সম্পূর্ণ সারসংক্ষেপ মূল উৎসে পড়ুন।]
[সারসংক্ষেপের সংক্ষিপ্ত অংশ। সম্পূর্ণ সারসংক্ষেপ মূল উৎসে পড়ুন।]
গ্রন্থপঞ্জি ও উৎসের তথ্য
এই নথির পরিচয় সংরক্ষিত আছে। পূর্ণপাঠ বা ফাইল এখনও যুক্ত হয়নি।
