নজরুল-গবেষণার পথিকৃৎ আবদুল কাদির
রফিকুল ইসলামসারসংক্ষেপ
এক: নজরুল-জীবনী ও সাহিত্য বিশেষজ্ঞ আবদুল কাদির কখন কোথায় কিভাবে প্রথম নজরুলের সংস্পর্শে আসেন? ১৯২৬ খ্রীষ্টাব্দের জুন মাসের শেষের দিকে নজরুল রাজনৈতিক নেতা হেমন্তকুমার সরকারের সঙ্গে ঢাকায় আসেন, এইটেই নজরুলের প্রথম ঢাকা সফর। ২৭শে জুন রবিবার সকালে মুসলিম হলে অনুষ্ঠিত 'মুসলিম সাহিত্য সমাজে'র বৈঠকে নজরুল যোগদান করেন, অনুষ্ঠানে তিনি ভাষণ দেন, গান শোনান। নজরুলের এই ঢাকা সফরের সময় কবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও সাহিত্য সমাজের কর্মী আবদুল কাদিরের পরিচয় ও সৌহার্দ্যের সূত্রপাত।
গ্রন্থপঞ্জি ও উৎসের তথ্য
এই নথির পরিচয় সংরক্ষিত আছে। পূর্ণপাঠ বা ফাইল এখনও যুক্ত হয়নি।
