মায়াকভস্কি ও নজরুল
আলাউদ্দিন আল আজাদসারসংক্ষেপ
১: আধুনিক সাহিত্যতত্ত্বের বহুমাত্রিক প্রেক্ষিতে কোনো ভাষার যে-কোনো একজন বা একাধিক কবি ও লেখকের মূল্যায়ন বিচিত্রমুখী রূপ লাভ করেছে, আমরা দেখতে পাই। বলা বাহুল্য, এক্ষেত্রেও ইউরোপীয় ধ্রুপদী চেতনার ভাঙার ও তার পরবর্তী সম্প্রসারণেরই প্রাধান্য। আদি রোমান্টিসিজমের পরে উনিশ শতকের শেষপাদে ফরাসী প্রতীকী আন্দোলন একটি সুদূরপ্রসারী সৌন্দর্যতাড়িত উদ্ভাসন ছিল; এবং বিশ শতকের প্রথম দশকের রূপকল্পবাদ ও পরবর্তী পরাবাস্তব ও অস্তিত্ববাদ নতুন নতুন অন্বেষণের দরজা খুলে দিয়েছে।
গ্রন্থপঞ্জি ও উৎসের তথ্য
এই নথির পরিচয় সংরক্ষিত আছে। পূর্ণপাঠ বা ফাইল এখনও যুক্ত হয়নি।
