নজরুলের জীবনদর্শন
মোহাম্মদ আজরফসারসংক্ষেপ
যুক্তিবাদী বা অভিজ্ঞতাবাদী দার্শনিকদের মধ্যে তত্ত্বজ্ঞানের উপকরণ, পদ্ধতি বা সিদ্ধান্ত সম্বন্ধে যেমন মতভেদ রয়েছে—তার পটভূমিকায় তেমনি একটা স্বীকৃতিও রয়েছে। উভয় দলই বুদ্ধিকে জ্ঞানের একমাত্র মাধ্যম বলে গ্রহণ করেছে। তাতে পরোক্ষে অপরাপর সকল মাধ্যমকেই অস্বীকার করে কেবলমাত্র বুদ্ধিলব্ধ জ্ঞানেরই একাধিপত্য গ্রহণ করা হয়েছে। পুরাকালের দার্শনিকদের মধ্যে সোফিস্টগণ, মধ্যযুগের অব্যবহিত পূর্বে প্লটিনাস, অতি আধুনিক কালে বার্গসোঁ এ মতবাদের বিপক্ষে জ্ঞানের অপরাপর পদ্ধতিগুলো সম্বন্ধে দার্শনিক মহলকে সচেতন করেছেন।
গ্রন্থপঞ্জি ও উৎসের তথ্য
এই নথির পরিচয় সংরক্ষিত আছে। পূর্ণপাঠ বা ফাইল এখনও যুক্ত হয়নি।
