সাহিত্যক্ষেত্রে নজরুলের আবির্ভাব
মোহাম্মদ নাসিরউদ্দীনসারসংক্ষেপ
সাহিত্যক্ষেত্রে 'সওগাত' আর কাজী নজরুল ইসলামের আবির্ভাব ঘটে প্রায় একই সময়ে, এবং 'সওগাত'-এর মাধ্যমেই নজরুলের সাহিত্যিক-জীবনের সূচনা হয়। ১৩২৫ সালের অগ্রহায়ণ মাসে যখন সচিত্র মাসিক 'সওগাত' প্রকাশিত হয়, সে সময়ে নজরুল ছিলেন করাচীতে—'বাঙালী পল্টন'-এর একজন হাবিলদার হিসাবে কর্মরত। উল্লেখযোগ্য যে, প্রথম বিশ্বযুদ্ধের সময় এই পল্টন গঠন করা হয়। পল্টনটির আক্ষরিক নাম ছিল '৪৯ নম্বর বাঙালী পল্টন'। এই পল্টনের সদর দফতর ছিল করাচীর ভাবিসিনিয়া লাইন নামক স্থানে। 'সওগাত' বের হবার পর সেখান থেকেই নজরুল এই পত্রিকার জন্য লেখা পাঠাতে শুরু করেন— প্রচুর লেখা। লেখার সঙ্গে থাকতো চিঠি। তখন নজরুলের বয়স ১৭ কি ১৮ বছর।
গ্রন্থপঞ্জি ও উৎসের তথ্য
এই নথির পরিচয় সংরক্ষিত আছে। পূর্ণপাঠ বা ফাইল এখনও যুক্ত হয়নি।
