সাহিত্য · সংগীত · চিন্তা · উত্তরাধিকারনজরুল গবেষণা পত্রিকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতীকনজরুল গবেষণা কেন্দ্রঢাকা বিশ্ববিদ্যালয়
কেন্দ্র সম্পর্কেঅ্যাডমিন প্রবেশ
গবেষণাপত্রনজরুল ইনস্টিটিউট পত্রিকা

নজরুল ও নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় : কিছু অজানা প্রসঙ্গ

আবুল আহসান চৌধুরী

সারসংক্ষেপ

১: কাজী নজরুল ইসলামের (১৮৯৯-১৯৭৬) সুবিন্যস্ত জীবনী আজও লিখিত হয়নি। তাঁর বিস্তৃত ও প্রামাণ্য জীবনী-রচনার তথ্য উপকরণও সুলভ নয়। তবুও সন্ধিৎসু গবেষকের প্রয়াসে নজরুল-জীবনের নানা লঘু-গুরু তথ্য ও ঘটনা ক্রমশ উদ্ঘাটিত-আবিষ্কৃত হচ্ছে। এ-সব তথ্য নজরুলের ব্যক্তিজীবন, শিল্পমানস ও সাহিত্যকর্ম সম্পর্কে নতুন আলো ফেলতে পারে। এমনই কিছু তথ্য-সংবলিত নজরুল-সুহৃদ নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের (১৯০৫-১৯৬৩) একটি খাতা আমাদের হাতে এসেছে। ২: নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় কল্লোল-যুগের একজন বিশিষ্ট লেখক। কথাশিল্পী, অনুবাদক ও প্রাবন্ধিক হিসেবে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন। বেতার ও চলচ্চিত্রের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। 'গল্পভারতী' পত্রিকার সম্পাদক ছিলেন।

গ্রন্থপঞ্জি ও উৎসের তথ্য

এই নথির পরিচয় সংরক্ষিত আছে। পূর্ণপাঠ বা ফাইল এখনও যুক্ত হয়নি।