সাহিত্য · সংগীত · চিন্তা · উত্তরাধিকারনজরুল গবেষণা পত্রিকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতীকনজরুল গবেষণা কেন্দ্রঢাকা বিশ্ববিদ্যালয়
কেন্দ্র সম্পর্কেঅ্যাডমিন প্রবেশ
গবেষণাপত্রনজরুল ইনস্টিটিউট পত্রিকা

শিক্ষক কবি কুমুদরঞ্জন ও ছাত্র কবি নজরুল

এম. আবদুর রহমান

সারসংক্ষেপ

শ্রদ্ধেয় কবি কুমুদরঞ্জন মল্লিক শিক্ষক-জীবন হতে অবসর গ্রহণ করবার আগ পর্যন্ত মাথরুন নবীনচন্দ্র ইনস্টিটিউটের হেড মাষ্টার ছিলেন। উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা সাধারণতঃ নিম্নশ্রেণীতে শিক্ষকতা করেন না, মল্লিক মহাশয়ও করতেন না। তবে তিনি মাঝে মাঝে সব ক্লাসই পরিদর্শন ও পর্যবেক্ষণ (Inspection) করতেন। নিম্নক্লাসের ছাত্র নজরুল প্রত্যক্ষভাবে কুমুদ বাবুর কাছে পড়েন নি। তবে তিনি নজরুলকে তাঁর স্কুলের ছাত্র হিসেবে চিনতেন এবং জানতেন। কিশোর নজরুল নানাকারণে তাঁর কবি-শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিলেন। কবি কুমুদরঞ্জন বহু স্থানে নানাভাবে এ কথা বলেছেন। এ সম্পর্কে আমাদের কাছে লেখা কবি কুমুদরঞ্জন একাধিক পত্র আমাদের হেফাজতে আছে। তাঁরখানি পত্র নিম্নরূপ,

গ্রন্থপঞ্জি ও উৎসের তথ্য

এই নথির পরিচয় সংরক্ষিত আছে। পূর্ণপাঠ বা ফাইল এখনও যুক্ত হয়নি।

নথি পরিচিতি

মূল সংকলন সূত্র: নজরুল ইনস্টিটিউট পত্রিকা — ৩য় সংকলন।