নজরুল পাণ্ডুলিপি
মোহাম্মদ আবদুল আউয়ালসারসংক্ষেপ
পূর্ব বাংলার সঙ্গে কবি কাজী নজরুল ইসলামের সম্পর্ক ছিল অনেক গভীর এবং তা তাৎপর্যপূর্ণও বটে। জীবনে বহুবার কবি পূর্ব বাংলায় আগমন করেছিলেন। বাল্যকালে তিনি ময়মনসিংহের ত্রিশালে ছিলেন প্রায় এক বছর, তারপর কুমিল্লা-চট্টগ্রামে এবং আরো পরে ঢাকাসহ উত্তর বঙ্গের বিভিন্ন শহরে নানা উপলক্ষে এসেছিলেন—সেসব কথা আমরা সবাই অবগত আছি। তাঁর ব্যক্তিগত জীবনের অনেক ঘটনা কুমিল্লা ও ঢাকা সফরের সঙ্গে সম্পর্কিততাঁর জীবনের অনেক কথা কুমিল্লা-ঢাকা-চট্টগ্রামের নয়নাভিরাম প্রাকৃতিক পরিবেশের যুক্ত হয়ে আছে। সমুদ্রতীরের চট্টগ্রাম শহরে আছে কবিজীবনের বেশ কিছু উল্লেখযোগ্য স্মৃতি—আছে কবির বেশ কিছু উৎকৃষ্ট কাব্য রচনা। তাঁর বিখ্যাত ‘সিন্ধু হিন্দোল' ও 'চক্রবাকের অনেক কবিতাই এই চট্টগ্রাম শহরে রচিত। সেকালের একজন তরুণ নেতা ও সাংস্কৃতিক কর্মী মুহম্মদ হবীবুল্লাহ বাহারের আমন্ত্রণেই নজরুল চট্টগ্রামে আগমন করেন ১৯২৬ সালের জুলাই-অগাস্ট মাসে। তিনি অবস্থান করেন হবীবুল্লাহ বাহারের মাতামহ বিশিষ্ট শিক্ষাবিদ আবদুল আজিজের বাড়িতে। বাহারের বাড়ি নোয়াখালি জেলায় কিন্তু তিনি শৈশবে পিতৃহীন হয়েছিলেন তাই তিনি ও তাঁর জননীসহ চট্টগ্রামে তাঁর মাতামহ আবদুল আজিজের বাড়িতে অবস্থান করতেন। চট্টগ্রামে আবদুল আজিজের বাড়িতে (জুবিলী রোড, তামাকুমণ্ডি) নজরুল এসে বেশ কিছুদিন কাটিয়েছিলেন।…
[সারসংক্ষেপের সংক্ষিপ্ত অংশ। সম্পূর্ণ সারসংক্ষেপ মূল উৎসে পড়ুন।]
[সারসংক্ষেপের সংক্ষিপ্ত অংশ। সম্পূর্ণ সারসংক্ষেপ মূল উৎসে পড়ুন।]
গ্রন্থপঞ্জি ও উৎসের তথ্য
এই নথির পরিচয় সংরক্ষিত আছে। পূর্ণপাঠ বা ফাইল এখনও যুক্ত হয়নি।
