সমকালীন পত্রিকায় নজরুল : কবিতার পাঠভেদ ও অন্যান্য প্রসঙ্গ
Soumitra Sekharসারসংক্ষেপ
সাহিত্যে পাঠভেদ বা পাঠান্তর ঘটে থাকে। ছাপার অক্ষরে প্রকাশিত রচনারও প্রথম পাঠ থেকে পুনর্মুদ্রিত অন্য পাঠগুলোর মধ্যে নানা পার্থক্য চোখে পড়ে। পাণ্ডুলিপি থেকে যখন সাময়িকীতে কিংবা সাময়িকীতে প্রকাশিত কোন রচনা যে সময় গ্রন্থভুক্ত হয় অথবা একই গ্রন্থের যখন চলে বিভিন্ন সংস্করণ – কখনো লেখক কর্তৃক আবার কখনো অন্য কোনভাবে এই পরিবর্তনগুলো ঘটে। যদি পরিবর্তনটা ব্যাপকভাবে ঘটে তবে সহজেই তা দৃষ্টিগোচর হয়। আর যদি ওই পরিবর্তন খুবই ছোট হয়, বিশেষ করে তা শব্দ বা বাক্যাংশেই সীমাবদ্ধ থাকে, তাহলে অনুসন্ধানী পাঠক-গবেষক সেটা আয়াস স্বীকার করে আবিষ্কার করেন। এই পাঠ পরিবর্তন- যাকে পাঠান্তর বা পাঠভেদ বলা হচ্ছে—গ্রন্থকার কর্তৃক যদি তা হয়ে থাকে, তাহলে এর ‘মোটিভ' যেমন এক রকম হয়, আবার যদি তা গ্রন্থকার ভিন্ন অন্য কারো দ্বারা বা অন্য কোন উপায়ে ঘটে থাকে তার 'মোটিভ' কিন্তু আলাদা হতে বাধ্য। এই পার্থক্যই একজন পাণ্ডুলিপি গবেষকের বা ভাষাতাত্ত্বিকের বিশেষ আগ্রহের বিষয়। গ্রন্থাকারে প্রকাশিত কোন রচনাকে 'প্রথম প্রকাশ বলে মনে করার একটি সাধারণ রীতি প্রচলিত আছে। কিন্তু তার আগে ওই লেখাটি সাময়িকীতে ছাপা হয়তো হয়েছে এবং…
[সারসংক্ষেপের সংক্ষিপ্ত অংশ। সম্পূর্ণ সারসংক্ষেপ মূল উৎসে পড়ুন।]
[সারসংক্ষেপের সংক্ষিপ্ত অংশ। সম্পূর্ণ সারসংক্ষেপ মূল উৎসে পড়ুন।]
গ্রন্থপঞ্জি ও উৎসের তথ্য
এই নথির পরিচয় সংরক্ষিত আছে। পূর্ণপাঠ বা ফাইল এখনও যুক্ত হয়নি।
