সাহিত্য · সংগীত · চিন্তা · উত্তরাধিকারনজরুল গবেষণা পত্রিকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতীকনজরুল গবেষণা কেন্দ্রঢাকা বিশ্ববিদ্যালয়
কেন্দ্র সম্পর্কেঅ্যাডমিন প্রবেশ
গবেষণাপত্রসাহিত্য পত্রিকা২০২৫

কাজী নজরুল ইসলামের ‘জাতীয় শিক্ষা’র স্বরূপ

Md. Jashim Uddin

সারসংক্ষেপ

কাজী নজরুল ইসলামের প্রায় সকল প্রবন্ধই রচিত হয়েছে কালিক প্রয়োজনে বা তাগিদে। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনব্যবস্থার বিরুদ্ধে সমকালীন জাতীয়তাবাদী আন্দোলনের ঢেউ শিক্ষাব্যবস্থায়ও লেগেছিল। সে প্রেক্ষিতে বিভিন্ন সম্পাদকীয় প্রবন্ধ ও অভিভাষণে ব্রিটিশ উপনিবেশবাদী বিদেশি শিক্ষাব্যবস্থাকে বাতিল করে ‘জাতীয় শিক্ষা’ বিষয়ক ভাবনার প্রকাশ ঘটিয়েছেন নজরুল। এ সকল রচনায় তিনি দেখিয়েছেন ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা কীভাবে আমাদের জাতিসত্তা, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে ধ্বংস করে তাদের ইতিহাস-ঐতিহ্যকে আমাদের মনে-প্রাণে প্রোথিত করে দিচ্ছে। তাই নজরুল ব্রিটিশ ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থাকে বাদ দিয়ে আমাদের ‘জাতীয় শিক্ষাব্যবস্থা’র উপর জোর দিয়েছেন। পাশাপাশি ‘জাতীয় শিক্ষাব্যবস্থা’ বাস্তবায়নে পূর্বের ভুল-ত্রুটি শুধরে নিয়ে সঠিকভাবে এগিয়ে যাওয়ার দিক-নির্দেশনা প্রদান করেছেন। বর্তমান প্রবন্ধে নজরুলের তৎকালীন ‘জাতীয় শিক্ষা’-ভাবনার স্বরূপ ও প্রাসঙ্গিকতা বিশ্লেষণ করা হয়েছে।

গ্রন্থপঞ্জি ও উৎসের তথ্য

এই নথির পরিচয় সংরক্ষিত আছে। পূর্ণপাঠ বা ফাইল এখনও যুক্ত হয়নি।