সাহিত্য · সংগীত · চিন্তা · উত্তরাধিকারনজরুল গবেষণা পত্রিকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতীকনজরুল গবেষণা কেন্দ্রঢাকা বিশ্ববিদ্যালয়
কেন্দ্র সম্পর্কেঅ্যাডমিন প্রবেশ
গবেষণাপত্রসাহিত্য পত্রিকা২০১৮

কাজী নজরুল ইসলামের গল্পসাহিত্য : স্বাতন্ত্র্য ও সীমাবদ্ধতা

Rafat Alam

সারসংক্ষেপ

গল্পসাহিত্যে কাজী নজরুল ইসলাম স্বল্প আলোচিত নাম। বিশ শতকের বাংলা ছোটগল্পের পরিণত পর্যায়ে গল্পকার নজরুলের আবির্ভাব। নজরুলের সমকালে অন্যান্য গল্পকারদের ধারা থেকে তাঁর গল্প লেখার পথ ও দৃষ্টিভঙ্গি দৃষ্টিগ্রাহ্যভাবে স্বতন্ত্র। তাঁর গল্প আদৌ গল্প হয়ে উঠেছে কিনা এ নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে; আরও আলোচনার সুযোগ আছে। বিষয় ও প্রকরণ দ্বিবিধ দিক সাহিত্যবিবেচনার নতুন নতুন প্রবণতা অনুযায়ী নজরুলকৃত গল্পগুলো পর্যালোচনা করে কথাসাহিত্য ও গদ্যচর্চায় নজরুল-মানসের অনুদ্ঘাটিত দিকগুলো অনুধাবন করা সম্ভব। প্রচলিত প্রকরণনিষ্ঠা থেকে বেরিয়ে নজরুলের গল্পপাঠ পাঠক-মানসে যোগ করে সাহিত্যপাঠের নবতর মাত্রা।

গ্রন্থপঞ্জি ও উৎসের তথ্য

এই নথির পরিচয় সংরক্ষিত আছে। পূর্ণপাঠ বা ফাইল এখনও যুক্ত হয়নি।