সাহিত্য · সংগীত · চিন্তা · উত্তরাধিকারনজরুল গবেষণা পত্রিকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতীকনজরুল গবেষণা কেন্দ্রঢাকা বিশ্ববিদ্যালয়
কেন্দ্র সম্পর্কেঅ্যাডমিন প্রবেশ
গবেষণাপত্রসাহিত্য পত্রিকা২০০০

সাংবাদিকতায় নজরুল

মফিজুর রহমান

সারসংক্ষেপ

বৈচিত্র্যময় প্রবণতায় পরিপূর্ণ কবি নজরুলের জীবন সময়ের প্রয়োজনে বিভিন্ন দিকে মোড় নিয়েছে। কবি, সাহিত্যিক, নাট্যকার, গীতিকার, সুরকার, সাংবাদিক, সৈনিক, রাজনীতিক ইত্যাদি ভূমিকার মধ্য দিয়ে তিনি কখনো হয়ে উঠেছেন বিদ্রোহী, কখনো বিপ্লবী, কখনো বা সাম্যবাদী। কবি জীবনের সবচেয়ে কম আলোচিত অধ্যায় তাঁর সাংবাদিক জীবনের ওপর আলোকপাত করাই বক্ষ্যমাণ নিবন্ধের উদ্দেশ্য। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রিকায় কখনো সম্পাদক, কখনো পরিচালক, কখনো বা শুধু লেখক সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯২০ সালে মূলত সম্পাদক হিসেবেই নজরুলের সাংবাদিক জীবনের সূচনা। সংবাদপত্র জগতে একেবারে নবীন হিসাবে তিনি সান্ধ্য দৈনিক নবযুগ-এ কাজ করা শুরু করেন। ১৯২০ সালের ১২ জুলাই থেকে এ পত্রিকা প্রকাশিত হয় (রয়াল সাইজ ২০′′×২৬)। এর প্রকাশক ছিলেন এ.কে ফজলুল হক আর প্রকাশকের ঠিকানা ছিল ৬নং টার্নার স্ট্রীটের বাড়ির নিচতলা। তিনি কীভাবে সাংবাদিকতায় এলেন তা একটু বিস্তারিতভাবে বলা দরকার। ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে রানীগঞ্জের শিয়ারশোল রাজ হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র তিনি ৪৯ নম্বর বেঙ্গলি রেজিমেন্টে যোগদান করেন ১৯১৭ সালে । সেনাবাহিনীতে থাকা অবস্থায় তাঁর সাথে তৎকালীন বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির সম্পাদক ও…

[সারসংক্ষেপের সংক্ষিপ্ত অংশ। সম্পূর্ণ সারসংক্ষেপ মূল উৎসে পড়ুন।]

গ্রন্থপঞ্জি ও উৎসের তথ্য

এই নথির পরিচয় সংরক্ষিত আছে। পূর্ণপাঠ বা ফাইল এখনও যুক্ত হয়নি।