কাজী নজরুল ইসলামের গজল অঙ্গের গানে তালের ব্যবহার
Swarup Hossainসারসংক্ষেপ
কাজী নজরুল ইসলাম আধুনিক গানের ধারায় কাব্যের সংস্পর্শ ঘটিয়ে প্রথম শ্রোতার স্বাদ তৈরি করেছিলেন দৃশ্যময় কাব্যরসে। এরপর তিনি বাংলা গানের ধারায় যুক্ত করলেন পারস্য প্রেমের কবিতা যা 'গজল' নামে পরিচিত। গজলে তিনি মুক্ত সুরবিহারের মাধ্যমে পারস্য আর ভারতীয় সুরকে বাঁধার চেষ্টা করলেন একক বন্ধনীতে। সেই বন্ধনী হলো তাল আর ছন্দ । তাঁর গানে প্রচলিত তালের কাঠামোতেই সুর আর বাণীর ছন্দে তালের ছন্দ বিভাগ পেল নতুন মাত্রা; যা বর্তমান কালের শিল্পীর পরিবেশনাতেও নতুন নতুন রূপে প্রকাশিত হচ্ছে। এখানেই কাজী নজরুল ইসলামের গজলের কৃতিত্ব। গজল গানে প্রচলিত তালগুলোর ব্যবহারের নানা দিক উঠে এসেছে এই প্রবন্ধে৷
গ্রন্থপঞ্জি ও উৎসের তথ্য
এই নথির পরিচয় সংরক্ষিত আছে। পূর্ণপাঠ বা ফাইল এখনও যুক্ত হয়নি।
