সাহিত্য · সংগীত · চিন্তা · উত্তরাধিকারনজরুল গবেষণা পত্রিকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতীকনজরুল গবেষণা কেন্দ্রঢাকা বিশ্ববিদ্যালয়
কেন্দ্র সম্পর্কেঅ্যাডমিন প্রবেশ
গবেষণাপত্রসাহিত্য পত্রিকা১৯৮৬

নজরুল ইসলামের উপন্যাস

সাইদুর রহমান ভুইয়া

সারসংক্ষেপ

সংখ্যায় অল্প হলেও প্রবন্ধ, গল্প, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের ইতিহাসে প্রধানতঃ কবি ও গীতিকার রূপেই খ্যাত ও আলোচিত। কিন্তু তাঁর সৃষ্টি কেবল কবিতা ও সংগীত রচনাতেই সীমাবদ্ধ ছিলনা। উপন্যাস, নাটকও তিনি রচনা করেছেন । ভাষার ঐশ্বর্যে, বিষয়ের নতুনত্বে ও বৈচিত্র্যে, শিল্পিক নৈপুণ্যে, সর্বোপরি সৃষ্টি-মাহাত্ম্যে এসব সাহিত্য-কর্ম তাঁর কবিতার মতই মাধুর্যমণ্ডিত এবং তাঁর অশান্ত কৰিব প্রতিভার বৈলক্ষণ্যে বিশিষ্ট ও অভিনিবেশযোগ্য। কিন্তু কাব্যশিল্পে তাঁর অভাবিতপূর্ব ব্যতিক্রমী প্রতিভার অসাধারণ ও অত্যুজ্জ্বল গৌরব এত প্রবল ও ব্যাপকভাবে প্রকটিত, যে, তাঁর উল্লিখিত সাহিত্য-কর্মের সার্থকতা পাঠক-সমাজে বহুলাংশেই অনবগত ও অনালোচিত। ২ কাজী নজরুল ইসলামের পূর্বানুবৃত্তি-রহিত অক্ষয় ও অবিস্মরণীয় কবি-দৃষ্টি ও শিল্প-ভঙ্গির মতই তাঁর উল্লিখিত সাহিত্য-কর্ম, বিশেষ করে তাঁর প্রবন্ধ, গল্প, উপন্যাস বাংলা সাহিত্যের ক্রমোৎকর্ষের প্রেক্ষিতে একটা স্বতন্ত্র ও অভিনব বৈশিষ্ট্যে ও মহিমায় পর্যবেক্ষণযোগ্য। কিন্তু নজরুল-ভক্ত পাঠক ও সমালোচক তাঁর কাব্য-সম্পদ আলোচনায় এত বেশী অভিনিবিষ্ট যে তাঁর উল্লিখিত সাহিত্য-কর্ম সম্পর্কে একটা ব্যাপক, সূক্ষ্ম ও বস্তুনিষ্ঠ বিচার-বিশ্লেষণের অবকাশ পেয়েছেন বলে মনে হয়না । আধুনিক কাজী নজরুল ইসলাম রোমান্টিক কবি । বলাবাহুল্য, রোমান্টিক কবি-মাত্রই ভাব-প্রবণ, এবং কল্পনা-প্রসূত একটা…

[সারসংক্ষেপের সংক্ষিপ্ত অংশ। সম্পূর্ণ সারসংক্ষেপ মূল উৎসে পড়ুন।]

গ্রন্থপঞ্জি ও উৎসের তথ্য

এই নথির পরিচয় সংরক্ষিত আছে। পূর্ণপাঠ বা ফাইল এখনও যুক্ত হয়নি।