কাজী নজরুল ইসলামের বাংলা ঠুমরী
মহসিনা আক্তার খানমসারসংক্ষেপ
বাংলা সংগীতশিল্পে নজরুল সংগীত অসামান্য সংযোজন। বৈচিত্র্য, বৈশিষ্ট্য, নতুনত্ব, বিষয়বস্তু, ভাব – এ সবের সংমিশ্রণ এই সংগীতে এক নবপ্রাণ সঞ্চারিত করেছে। বাণী ও সুরের অসাধারণ সমন্বয়ে গঠিত কাজী নজরুলের গান মূলত সংগীতভাবপ্রধান। নজরুল সংগীতে সুরের বিচিত্রতা উল্লেখযোগ্য, তিনি তার গানে মার্চের কুচকাওয়াজের সুর ও ছন্দ থেকে শুরু করে রাগ সংগীত পর্যন্ত সকল ধারাকে সুনিপুণভাবে ব্যবহার করেছেন। ঠুমরী রাগ সংগীতের ধারারই একটি বৈঠকী ভাবপ্রধান সংগীতাঙ্গন। কবি নজরুল ঠুমরীর সৌন্দর্যকে নানাভাবে বাংলা গানে ব্যবহার করেছেন, তার কিছু নিদর্শন ব্যক্ত করার উদ্দেশ্যেই এই উপস্থাপনা।
গ্রন্থপঞ্জি ও উৎসের তথ্য
এই নথির পরিচয় সংরক্ষিত আছে। পূর্ণপাঠ বা ফাইল এখনও যুক্ত হয়নি।
